বোমাবাজি সংঘর্ষে তুলকালাম মুর্শিদাবাদ, জমি মাফিয়াদের আক্রমণের মৃত ১
দি নিউজ লায়ন ; জমি মাফিয়া দের হাতে নির্বিচারে গুলি আর বোমাবাজিতে খুন হতে হলো জমির মালিক কে। বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকার ১৩নাম্বার ওয়ার্ডে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী সুতি, ফারাক্কা থানা থেকেও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। মৃতের নাম ইমরান হোসেন (৫১)।
ঘটনায় অভিযোগের তীর আনারুল হক ওরফে বিপ্লব ও তার দলবলের দিকে। পাশাপাশি সংঘর্ষে তিনজন গুরুতর জখম হয়।তাদের প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরে সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিমাফিয়া জাকির শেখের সঙ্গে হাত মিলিয়ে ওই জমি আত্মসাতের চেষ্টা করে আনারুল হক ও তার ভাই আবদুল বারিক।
জোর করে তারা ওই জমি দখলের চেষ্টাও করে। নিজেদের জমি পুনরুদ্ধারে বহরমপুর আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন ইমরান।এর ফলেই তৃণমূলের জেলা পরিষদের কর্মদক্ষ ও তার সঙ্গী জমি মাফিয়াদের রোষানলে পড়ে ইমরান। অভিযোগ, এদিন ঘটনার বদলা নিতে জাতির এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষের লোকজন ইমরানের বাড়িতে এসে সদলবলে হামলা করে।
প্রথমে গুলি তারপরে বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয়।বোমার স্প্লিনটারে আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইমরান। তাকে বাঁচাতে এসে আরো কয়েকজন গুরুতর জখম হয়।পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতী দল। এদিকে পুরো ঘটনা ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন শামসুরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।
তিনি বলেন," এই ঘটনা চরম দুঃখজনক ও মর্মান্তিক, যে বা যারা এলাকার জন্য ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে এটাই আমরা চাই"। এদিকে পুলিশ ঘটনায় তল্লাশি অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৪ জনকে আটক করেছে। তদন্তের খাতিরে এর থেকে বেশি এই মুহূর্তে কিছু জানতে চাইনি পুলিশ। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Post a Comment